Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১৮ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (৩০ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮৬২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৫, রাজশাহীতে ২২, খুলনায় ২৭, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০০ বছরের বেশি ২, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪, ৮১ থেকে ৯০ বছরের ১৫, ৭১ থেকে ৮০ বছরের ৩৩, ৬১ থেকে ৭০ বছরের ৬৬, ৫১ থেকে ৬০ বছরের ৩৭, ৪১ থেকে ৫০ বছরের ৩৭, ৩১ থেকে ৪০ বছরের ১৭, ২১ থেকে ৩০ বছরের ৬ ও ১ থেকে ১০ বছরের একজন মারা গেছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button