Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের ভীড়, স্বাস্থ্যবিধির নেই বালাই

১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত হওয়ায় কঠোর লকডাউন উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদ ফেরত যাত্রীদের ঢল নেমেছে পাটুরিয়া ঘাটে।

যেখানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া অন্য সব যানবাহন ও যাত্রী পারাপার নিষিদ্ধ থাকলেও সেই ধরনের কোনো চিত্র নেই ঘাট এলাকায়।

শনিবার সকালে পাটুরিয়া ৩ নাম্বার পন্টুনে ভাষা শহীদ বরকত নামের একটি রো রো ফেরি পণ্যবোঝাই তিনটি ট্রাকসহ কয়েক শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট থেকে আসে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার কথা থাকলেও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। কর্মস্থলে ফেরার জন্য যে যেভাবে পারছে সেভাবে যাওয়ার চেষ্টা করছে, চাকরি চলে যাওয়ার ভয়ে অনেকেই ১০০ টাকার ভাড়া ১৫শ টাকা পর্যন্ত দিয়ে যে যার গন্তব্যে যাচ্ছে।

অনেক কারখানার চাকরিজীবি বলেন কারখানা খোলার সিদ্ধান্ত হওয়ার পর থেকে অফিস থেকে ফোন করে জানানো হচ্ছে ১ তারিখ থেকে অফিস করতে হবে, সঠিক সময়ে অফিসে যেতে না পারলে চাকরি চলে যাবে এমন কথা বলায় এখন কষ্ট করেই গ্রামের বাড়ি থেকে রওনা হয়েছে অনেকেই। অনেকেই বুকে কষ্ট নিয়ে বলেন আমরা যে মানুষ এ বিষয়টি কারো ভেতরে নেই, তা না হলে এই ভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে ।গাড়ী বন্ধ কিভাবে যাব গন্তব্যে।

পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার চালকদের ভাষ্যমতে, ঘাটে তেমন গাড়ি নাই সে জন্য এখন প্রচুর চাহিদা আর এ কারণেই ভাড়াটা একটু বেশি নিচ্ছি, ভাড়া বেশি না নিলে তো লোকসান হয়ে যাবে তার কারণ রাস্তায় বিভিন্ন জায়গা মেনেস করে আমাদের চলতে হয়। পাটুরিয়া থেকে গাবতলী কত টাকা ভাড়া নিচ্ছেন এমন প্রশ্ন করলে তিনি আরো বলেন, যেখানেই নামুক না কেন প্রতি যাত্রীর জন্য ভাড়া ১৫শ টাকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন কর্মকর্তারা জানান পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপারের জন্য ৮টি ফেরি নিয়োজিত আছে তবে আগামী কাল থেকে যেহেতু পোশাক কারখানা খোলা সে জন্য বেশ কিছু যাত্রী এক প্রকার জোড় করেই ফেরিতে উঠছে এবং নৌপথ পার হচ্ছে ।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button