Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বিকেল ৪টা ১০ মিনিটে চার্টার বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অজিরা।

শুরুতে তিন দিন কোয়ারেন্টিন করবে অস্ট্রেলিয়া, এরপর অনুশীলন। এরই মধ্যে খেলোয়াড়দের ফিটনেসের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে হোটেলে।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আগামী ৩ আগস্ট শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

সন্ধ্যা ৬টা থেকে দিবা-রাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button