Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

সোনালী আঁশ পাট ঘরে তুলতে ব্যস্ত রাজশাহীর চাষীরা

সোনালী আঁশ পাট ঘরে তুলতে ব্যস্ত রাজশাহীর চাষীরা। জেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ফলনও হয়েছে, বেশ ভাল। তবে, শ্রমিক সংকট আর ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। প্রান্তিক চাষীদের কথা বিবেচনায় নিয়ে, পাটের দাম বাড়ানোর দাবী কৃষকদের।

রাজশাহী জেলায় চলতি বছর ১৮ হাজার ৪৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ৩ হাজার হেক্টর বেশী। এবার প্রতি বিঘা জমিতে ৮ মন হারে পাটের আবাদ হয়েছে। বর্তমানে জমির পাট কাটা,জাগ দেয়া,আশঁ ছাড়ানো,রোদে শুকানোর কাজ চলছে। তবে শ্রমিক সংকট থাকায়, চাষীরা তাদের পরিবার পরিজন নিয়েই কাজ করছেন।

এ বছর তোশা ও দেশীয়সহ নানা জাতের পাটের চাষ করে ভাল ফলন পেয়েছেন চাষীরা। কিন্তু  দাম কমে যাওয়ায় লোকশানের আশংকায় চিন্তিত হয়ে পড়েছেন তারা।

এ অঞ্চলে পাটের আবাদ দিনদিন বাড়ছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, তাদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। পাটের ন্যায্য দাম নিশ্চিতে, সরকারের সহযোগিতা চেয়েছেন চাষিরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button