Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅর্থনীতি

সরকারের কাছে কারখানা খুলে দিতে ব্যবসায়ীদের অনুরোধ

পোশাক কারখানা খুলে দেওয়ার দাবী জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ী সংগঠনের নেতারা এই দাবি জানান।

বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান,আমরা সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে, চলমান এ লকডাউনের মধ্যে যেন সব ধরনের শিল্পকে কাজ করতে সুযোগ দেওয়া হয়,আমরা সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে এই অনুরোধ জানিয়েছি।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ডিসিশানটা খুব তাড়াতাড়ি দেবেন বলে আশ্বাস দিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button