
এলপিজি ও অটোগ্যাসের দাম আবারো বাড়ানো হয়েছে । ৭৭ টাকা ৪০ পয়সা ধরে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা ৭১ পয়সা নির্ধারণ করেছে হয়েছে। যা আগামী ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।
আজ অনলাইনে এক সংবাদ সম্মেলনে এলপিজির দামের আদেশ দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ।
এ সময় সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এর বাইরে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে।
বাংলাটিভি/ এস



