Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

কারিনার কাছে হেরে অলিম্পিক মিশন শেষ বাংলাদেশের দিয়ার

টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডে মেয়েদের রিকার্ভ এককের প্রথম রাউন্ডে বাংলাদেশের দিয়াকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশের কারিনা দিওমিনসকায়া। বৃহস্পতিবার মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ডে টাইব্রেকারে দিয়াকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন কারিনা দিওমিনসকায়া। ফলে এখানেই শেষ হয় দিয়ার টোকিও অলিম্পিক মিশন।

শুরুতে প্রথম সেটে এগিয়ে ছিলেন বাংলাদেশের দিয়াই। এরপর দ্বিতীয় সেটে হোঁচট খেয়ে বসেন দিয়া। এক পয়েন্ট বাড়িয়ে সমতায় ফেরেন কারিনা।

তৃতীয় সেটে আবার দুজন সমান-সমান। এরপর চতুর্থ সেটে কারিনা শট মারেন ২৭। কিন্ত দিয়া এই সেটে থেমেছেন ২৫ পয়েন্টে।

পঞ্চম সেটে কারিনা দিয়া দুজনেই শট মারেন সমান সংখ্যক ২৫। এ অবস্থায় মোট পাঁচ সেট শেষে দুজনে পয়েন্ট দাঁড়ায় সমান ৫।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কারিনা। তিনি শট মারেন ১০ আর দিয়া মারেন ৯। ফলে লড়াই করেও বিদায় নিতে হয় বাংলাদেশের দিয়াকে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button