Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

করোনায় একদিনে রেকর্ড শনাক্ত, মৃতের সংখ্যা ২৩৭

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬ ও বৃহস্পতিবার ১৮৭ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ হাজার ১৫৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া চট্টগ্রামে ৬২, রাজশাহীতে ২১, খুলনায় ৩৪, বরিশালে ৯, সিলেটে ১৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ১৫, ৭১ থেকে ৮০ বছরের ৪৫, ৬১ থেকে ৭০ বছরের ৭৮, ৫১ থেকে ৬০ বছরের ৪৪, ৪১ থেকে ৫০ বছরের ৩৪, ৩১ থেকে ৪০ বছরের ১১ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন মারা গেছেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button