Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনাশোক সংবাদ

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় ১৮ শ্রমিকের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন শ্রমিক। আজ বুধবার রাজ্যের বারাবানকি জেলার রাম সানেহি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহতরা বিহার রাজ্যের শ্রমিক। তাঁরা কাজের জন্য হারিয়ানা রাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে একটি বাসে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের লখনৌ জোনের এডিজি সত্যনারায়ণ সাবাত বলেন শ্রমিকরা হরিয়ানায় তাদের কাজ শেষে বাসে করে বিহারের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গভীর রাতে বাসটি নষ্ট হলে শ্রমিকরা বাস থেকে নেমে বাসের সামনের রাস্তায় শুয়ে পড়েন।

এরকিছুসময় পরেই একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকরা মারা যান বলে জানান পুলিশ।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button