Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে রেকর্ড ২৪৭ মৃত্যু, শনাক্ত ১৫,১৯২

একদিনে করোনায় দেশে আক্রান্ত হয়ে রেকর্ড ২৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ জুলাই দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও গতকাল করোনায় ২২৮ জন মারা গিয়েছিলেন।এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৫২১ জন মারা গেছেন।এর আগে গত ১২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

এদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছেন।একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন।

দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button