Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

কঠোর লকডাউনের তৃতীয় দিনে জেলায় জেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর

সারাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিন চলছে। সরকারী নির্দেশনা শতভাগ বাস্তবায়নে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কে যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। এদিকে, বিধিনিষেধ উপেক্ষা করে আজও শিমুলিয়া ঘাটে ঢাকাগামী যাত্রী চাপ রয়েছে।

করোনা সংক্রমণ রোধে সরকারের আরোপিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে জেলায় জেলায় গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর তৎপরতা চালিয়েছেন। তবে বিভিন্ন জায়গায়  নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরে বের হয়েছে মানুষ, অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি।

বিশেষ করে বিভিন্ন কাচাঁবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার যেনো কোন বালাই নেই ক্রেতা এবং বিক্রেতাদের।এছাড়া সড়ক-মহাসড়কে বাস বন্ধ থাকলেও ইজিবাইক,মাহেন্দ্র চলাচল করেছে। এসব বিকল্প বাহনে গাদা-গাদি করে বহন করা হচ্ছে যাত্রী। ফলে করোনা সংক্রমনের ঝুঁকি বাড়ছে।

ময়মন 2

বিভিন্ন শহরের সড়কে পুলিশের পাশাপাশি লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করে যাচ্ছেন। অকারণে বাইরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যৌক্তিক কারণ না দেখাতে পারলে জরিমানা করা হয়।

শিমুলিয়া 1

লকডাউনের তৃতীয় দিনেও বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি পারাপারে ছিলো যাত্রীদের ভীড়। বিকল্প বাহনে ভেঙ্গে ভেঙ্গে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে চড়ে নদী পার হয়ে, আবারো কোন ছোট যানবাহন ধরে অথবা পায়ে হেচে চলছে কর্মস্থলমুখী যাত্রা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button