Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের

অস্ট্রেলিয়া থেকে আগে থেকেই জানানো হয়েছিলো অস্ট্রেলিয়া দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড় বাংলাদেশ সফরে আসবে না। তবে দলের নেতৃত্ব নিয়ে অ্যারন ফিঞ্চের আসা নিশ্চিত ছিল। কিন্তু চোট সেটাও শেষ করে দিলো। হাঁটুর চোটে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।

অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে অজিরা। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলো তারা। হাঁটুর চোটে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলতে পারেননি ফিঞ্চ। আশা ছিল, শেষ ওয়ানডেতে খেলবেন। কিন্তু তা তো হচ্ছেই না, উল্টো বাংলাদেশ সফরও শেষ হয়ে গেছে এই ব্যাটসম্যানের। তাইতো উইন্ডিজ থেকেই অস্ট্রেলিয়া ফেরার বিমানে চড়ছেন ফিঞ্চ।

ফিঞ্চের হাঁটুর চোটে লাগতে পারে অস্ত্রোপচার। তবে শঙ্কার বিষয় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান তারকা মিস করতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপও।যদিও অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের আশা অস্ত্রোপচার করা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরে উঠবেন ফিঞ্চ।

এদিকে ফিঞ্চের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তবে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের সিরিজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন ম্যাথু ওয়েড। তাই তার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসতে পারে অস্ট্রেলিয়া। আগামী ২৯ জুলাই আসার কথা অজিদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button