Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

সিরিজ নির্ধারনী ম্যাচে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

৩য় ও শেষ টি টোয়েন্টিতে বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পরের ম্যাচেই হোচট। সহজ জয়ে সিরিজে সমতা ফেরায় জিম্বাবুয়ে।

আট বছর পর আফ্রিকার দেশটিতে গিয়ে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজও ৩-০ তে জিতেছে টাইগাররা। তবে সফরে টানা ৫ ম্যাচ জয়ের পর ব্যাটিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ২৩ রানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে পড়েছে অলিখিত ফাইনাল।

সিরিজ জয়ের আশা, সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। সমান সুযোগ, সম্ভাবনা থাকছে স্বাগতিক জিম্বাবুয়ের জন্যও।

বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে। সিরিজ জয়ের চ্যালেঞ্জ রয়েছে বলেই আজ একাদশে ফিরতে পারেন তারা।

এদিকে সিরিজে একমাত্র জয়ের পর দারুণ উজ্জীবিত জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা বলেছেন ট্রফির খোঁজে আজ খেলতে নামবে তার দল। স্বাগতিকদের একাদশে আজ পরিবর্তনের সম্ভাবনা কম।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button