Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

২য় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে উইন্ডিজ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।এ জয়ে সিরিজর দাঁড়ালো ১-১ এ।

ব্রিজটাউনে টস জিতে উইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নামে অজিরা। এক রানেই হারায় তাদের প্রথম উইকেট। ম্যাক-ডারমটের বিদায়ে একেবারে টালমাটাল হয়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ভয়াবহ বিপর্যয়ে পড়ে অজি শিবির। ম্যাথু ওয়েডের ব্যাটে কিছুটা আশা জাগে অস্ট্রেলিয়ার। ওয়েডের সমান ৩৬ করে আউট হন অ্যাডাম জাম্পাও। ১০ নম্বরে নামা ওয়েস আগারের ৪১ রানের ইনিংসে টেনুটুনে ২শ’র কাছাকাছি পৌছায় অজিরা।

এদিকে অস্ট্রেলিয়ার দেয়া মাত্র ১৮৮ রানের সহজ  টার্গেটে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিরা। তবে নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের ফিফটিতে ১২ ওভার বাকি থাকতে জয় পেয়ে যার ক্যারিবীয়রা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button