Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সঙ্গীতানুষ্ঠানবাংলাদেশশোক সংবাদ

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তী ফকির আলমগীর

অগণিত ভক্ত অনুরাগী, স্বজন, বন্ধুদের অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় নিলেন গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। সর্বস্তরের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হয় এই কিংবদন্তীর মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বাদযোহর রাজধানীর তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এই শহীদ মিনারে অনেকবার এসেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা গণসংগীত শিল্পী ফকির আলমগীর। এখানেই গেয়েছেন অসংখ্য কালজয়ী গান, যেসব গানে উদ্বুদ্ধ হয়েছে লাখো জনতা। বৃষ্টিস্নাত দিনে আবারো শহীদ মিনারে এলেন কিংবদন্তি এই গণমানুষের শিল্পী। তবে এবার শেষ যাত্রার পাল্কিতে চেপে, অগণিত ভক্ত, সহযোদ্ধার চোখের জলে চিরবিদায় নিতে।

বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীতের এই প্রাণ পুরুষকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আছে বিশিষ্টজনেরা। তারা বলেন, ফকির আলমগীরের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে গণমানুষের জাগরণে অসামান্য অবদান রেখেছেন ফকির আলমগীর। বাংলাদেশের গণসঙ্গীত, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক আন্দোলনসহ নানাক্ষেত্রে অবদানের সরূপ তিনি ভূষিত হন একুশে পদকে।

ফকির আলমগীর ছেড়ে গেলেন পার্থিব জগত, তবে গণমানুষের জন্য তার সৃষ্টির মাঝেই তিনি অমর হয়ে থাকবেন কোটি বাঙালী প্রাণে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button