Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

শেষ ওয়ানডেতে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

কলম্বোতে শেষ ওয়ানডেতে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত  ।

কলোম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধাওয়ান। বৃষ্টির কারণে ম্যাচে কমিয়ে আনা হয় ৪৭ ওভারে ।যে ওভারের মধ্যে ভারত ২২৫ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ পৃথ্বী শ ৪৯ এবং সঞ্জু স্যামসন ৪৬ রান করেন।

পরে ডাকওয়ার্থস লুইস নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কাকে ২২৭ রানের টার্গেট দেওয়া হয়। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল না হলেও এক উইকেটের পতনের পর ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। রাজাপাক্ষা এবং আবিস্কা ফার্নান্ডো জুটি বেঁধে দলের স্কোর ১৪৪ রান পর্যন্ত পৌঁছে দেন।

ব্যক্তিগত ৬৫ রানের মাথায় রাজাপাক্ষাকে ফিরিয়ে দেন সাকারিয়া। দ্রুত ধনঞ্জয় ডি সিলভাকেও ফেরান তরুণ বাঁহাতি পেসার।

এরপর আসালাঙ্কার সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোরের আরও কাছে পৌঁছে যান আবিস্কা। শেষ দিকে আরও কয়েকটি উইকেট তুলে নিয়ে ভারত খেলায় ফেরার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি।  জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। জয় পায় ৩ উইকেটের।

এদিকে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিলো ভারত।

অন্যদিকে শেষ ওয়ানডেতে অভিষেক হয় নীতীশ রানা, সঞ্জু স্যামসন, রাহুল চাহার, চেতন সাকারিয়া ও কৃষ্ণাপ্পা গৌতমের। একসঙ্গে পাচজনের অভিষেক! ফলে অভিজ্ঞতার অভাবে ভুগতে হলো ভারতকে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button