Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতি

রাজশাহীতে ড্রাগন ফল চাষে অনেকেই স্বাবলম্বী

উচ্চ ফলনশীল আর নানা গুণ থাকায় রাজশাহী জেলায় ড্রাগন ফলের আবাদ দিনদিন বেড়েই চলছে। এ ফলের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। আর কৃষি বিভাগ থেকেও চাষীদেরকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।

বরেন্দ্র ভূমি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকায় শরীফ মাষ্টার ও রুবেলের সহযোগীতায় আমেনা সিদ্দিকা খান গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান। দুই বছর আগে ৫ বিঘা জমিতে ড্রাগনের বাগানটি তৈরি করেন। এই বাগান থেকে বছরে মে মাসে ফুল আসে, আর জুন মাসে ফল কেটে বিক্রিয় করা হয়।

বর্তমানে এই বাগানটি ভরে ওঠেছে ড্রাগন ফুলে আর ফলে। শুধু ফল বিক্রয় নয়, ড্রাগন গাছের চারা বিক্রিয় করেও লাভ হচ্ছে। বাগানটিতে অনেক শ্রমিক কাজ করছেন। এতে করে বেকারত্ব ঘুঁচেছে তাদের।

স্থানীয় কৃষি বিভাগও চাষিদেরকে পরামর্শ দিয়ে সহযোগীতা করছে।ভালো ফলন হও ড্রাগন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button