মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতেও ঈদের আনন্দ উপভোগে প্রবাসীরা

মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করা হলেও, তেল সম্মৃদ্ধ উপসাগরীয় দেশ ওমানের চিত্র ছিল একেবারেই ভিন্ন। সম্প্রতি করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায় দেশটিতে কোন রকম গণজমায়েত ও ঈদ আনন্দ করার সুযোগ দেয়নি ওমান সরকার। এছাড়াও, হয়নি কোন ঈদের জামাত। চলমান লকডাউনকে বাড়িয়ে দিয়ে ঈদের সময়টাতে পুরো ওমানকে নো-মুভমেন্ট জোন ঘোষণা করা হয় চারদিনের জন্য।
সরকারীসহ মোট ১১ দিনের ছুটি থাকায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা করোনার বিধিনিষেধ মেনে ঘুরে বেড়াচ্ছেন নানাস্হানে। কেউ কেউ দর্শনীয় স্হানগুলো ঘুরে দেখছেন। সবাই বিধিনিষেধ মেনে ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করছেন সাথে আত্মীয় পরিজনের সাথে দেখাও করছেন। আবুধাবীতে প্রবাসীরা সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ঘোরাফেরা করলেও, রাত ১২টা থেকে সকাল ০৫টা পর্যন্ত লকডাউন থাকায়, তেমন একটা দূরত্বে যাচ্ছেন না কেউই।
ঈদের আনন্দ ভাগ করে নিতে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা বাসায় বাসায় চলছে জম্পেস আড্ডার আসর।
কুয়েত থেকে সহকর্মী আ হ জুবেদ জানান, আজিজ রহমান ও ছবি রহমানের আয়োজনে মাংগাফ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনর্মিলনী আয়োজনে কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নবগঠিত কমিটিতে মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পাওয়ায়, ফুল দিয়ে অভিনন্দন জানান প্রবাসী পরিবারের সদস্যরা।
এদিকে, হজের আনুষ্ঠানিকতা শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও পালিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা।
করোনা পরিস্থিতিতে, বিশ্বের বিভিন্ন দেশে স্বল্প পরিসরে ঈদুল আযহার জামাত ও ঈদ আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করা হলেও, ব্যতিক্রম ঘটেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানে। ওমান থেকে সহকর্মী পলাশ শীল জানান, সম্প্রতি করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায় দেশটিতে কোন রকম গণজমায়েত ও ঈদ আনন্দ করার সুযোগ দেয়নি ওমান সরকার। এছাড়াও, হয়নি কোন ঈদের জামাত। বিকাল পাঁচটা থেকে ভোর চারটা পর্যন্ত দীর্ঘদিন ধরে লকডাউন চলমান থাকলেও, ঈদুল আজহার দিন থেকে তা বাড়িয়ে পরবর্তী চার দিনের জন্যে গোটা ওমানকে নো-মুভমেন্ট জোন ঘোষণা করা হয়। ফলে ঈদ আনন্দ নিজের পরিবার পরিজন ছাড়া অন্য কারো সাথে ভাগ করার সুযোগ ছিলোনা ওমান প্রবাসীদের।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। করোনা পরিস্থিতি নির্মূল হয়ে, খুব তাড়াতাড়ি বিশ্ব আবারো আগের মতন স্বাভাবিক হবে এবং সবাই আবারো আনন্দ ও খুশিতে মেতে উঠবেন, রমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিসহ পুরো বিশ্ববাসীর।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস



