Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

২য় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে গতকাল জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। তাই স্বাগতিকদের সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই আজকের ম্যাচে।এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ২০ বছর বয়সী হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি পাওয়া তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির।

বাংলাদেশ দলের একাদশে এসেছে মোট দু’টি পরিবর্তন। শামীম ঢুকেছেন লিটন দাসের চোটে। আর মুস্তাফিজুর রহমানের বদলে এসেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ:- মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন,শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব,তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ:- ওয়েসলে মাদভেরে, তাদিওয়ানাশে মারুমানি, মিলটন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, রেগিস চাকাভা, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক),ব্লেসিং মুজুরাবানি ও তেন্দাই চাতারা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button