Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না মুশফিকের

আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ।

বাবা-মায়ের অসুস্থতার কারণে মুশফিক জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরেছেন। যে কারণে তাকে জৈব সুরক্ষা বলয় ভাঙতে হয়েছে। বিষয়টা মাথায় রেখে মুশফিকের আসন্ন সিরিজে খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বিসিবি। জবাবে ‌সরাসরি ‘না’ বলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তাইতো আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চাইলেও, চাওয়া পূরণ হচ্ছে না মুশফিকের। আগামী মাসের ৩, ৪, ৬, ৭ ও ৯ তারিখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button