Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

বিকেল পর্দা উঠছে টোকিও অলিম্পিকের

আজ  বিকেলে  জাপানের টোকিওতে পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ; ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত অলিম্পিকের। আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’। পর্দা নামবে ৮ আগস্ট।

২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে।

মহামারি করোনাভাইরাসের কারণে দর্শক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে এবারের অলিম্পিক। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত দর্শকদের কোনো সুখবর দিতে পারেনি টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দর্শকদের ছাড়াই অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাপান।

শুধু টেলিভিশন দর্শকদের মধ্যেই এবারের অলিম্পিক সীমাবদ্ধ থাকল। সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সেখানকার করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

এদিকে এবারের অলিম্পিকে কোভিড নিয়ম না মানলে শুধু এবারের গেমস ভিলেজ থেকেই নয়, ভবিষ্যতের অলিম্পিকেও জায়গা হবে না বলে অ্যাথলেটদের হুঁশিয়ার করে দিয়েছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button