Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

শুরু লকডাউন, ঢাকায় ফিরে যানবাহন না পেয়ে ভোগান্তি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। যা আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

এদিকে কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানীতে প্রবেশ করছে হাজারো মানুষ।

সকালে সদরঘাটে গিয়ে দেখা যায় বাড়ি থেকে ফেরা হাজারও মানুষ যানবাহনের আশায় দাঁড়িয়ে রয়েছে। অনেকে মাইক্রোবাসে বা পিকআপভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।  এছাড়াও যানবাহন না পেয়ে বেশির ভাগ মানুষকে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হতে দেখা গেছে।

ঈদুল আজহা পালনে সরকার বিধিনিষেধ শিথিল করলে রাজধানী ছাড়ে লক্ষাধিক মানুষ। এরইমধ্যে যারা ঈদের পরদিন ঢাকায় ফিরতে পারেনি, তারাই মূলত আজ রওনা করেছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button