
নিজেদের শততম টি-টোয়েন্টিতে দাপুটে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৩ রানের টার্গেটের জবাবে ৮ উইকেট হাতে রেখেছে জিতেছে টাইগাররা।
১৫৩ রানের নেমে দুরন্ত ব্যাটিং শুরু করে টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ৫০ রানের চমৎকার এক ইনিংস খেলেন। আর ৬৬ রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম। দুজনে মিলে উদ্বোধনী জুটি গড়েন ১০১ রানের পার্টনারশিপ। ১৫ রান যোগ করেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ১৬ রানে অপরাজিত নুরুল হাসান সোহান।
নাঈম-সৌম্যের দুর্বার ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ১৮ ওভার ৫ বলে জয়ের লক্ষ্য ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
তার আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে।জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে শুরুতে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তারকা এ পেসার ফিরিয়ে দেন ৭ রান করা শুরুতেই জিম্বাবুয়ের ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে মুস্তাফিজ।মাধেভেরেকে ২৩ রানে আউট করেন সাকিব আল হাসান। ৪৩ রান নিয়ে রান আউটের শিকার হয়েছেন রেগিস চাকাভা। ক্যাপ্টেন সিকান্দার রাজাকে শূন্য রানে আউট করেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাটিভি/ এস



