Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকার

পশুর বর্জ্য অপসারণে পুরোদমে কাজ করেছে দুই সিটি কর্পোরেশন

রাজধানীতে পশু কোরবানীর বর্জ্য অপসারণের পুরোদমে কাজ করেছে দুই সিটি কর্পোরেশন। আলাদা সংবাদ সম্মেলনে মেয়ররা জানান, ঈদের দিনের কোরবানীর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। আর দ্বিতীয় দিনে কোরবানীর বর্জ্যও অপসারণ হবে আজ রাতের মধ্যেই।

কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করতে ঈদের দিন বিকেল থেকে তৎপর ঢাকার দুই সিটি করপোরেশন। উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় এ কাজে যুক্ত হয়েছে সাড়ে ২১ হাজার কর্মী।

বৃহষ্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম জানান, ঈদের দিনের কোরবানীর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। দ্বিতীয় দিনের কোরবানীর বর্জ্যও দ্রতুই অপসারণ হবে।

মেয়র বলেন, আগামী দিনে যত্রতত্র পশু কোরবানি করে আর শহর নোংরা করতে দেওয়া যাবে না। এর পরিবর্তে স্লোটার হাউসে গরু কোরবানির উগ্যোগ নেয়া হবে।

এদিকে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংবাদ সম্মেলন করেন। পশুর কোরবানীর সমস্ত বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণে সফল পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়া সার্বিক কার্যক্রম তদারকির জন্য দুই সিটি কররোপরেশনের একাধিক মনিটরিং টিম কাজ করছে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button