Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে।এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার (২২ জুলাই)করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৮৯৯ জনের। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৫ জন। এছাড়া খুলনায় ৪৪, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, বরিশালে ১১, সিলেটে ৪, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৯, ৪১ থেকে ৫০ বছরের ১২, ৩১ থেকে ৪০ বছরের ২০, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button