
ক’দিন আগেও যাদের মাথা গোঁজার ঠাঁই ছিলো না। তিনবেলা খেতে পারতেন না। রাস্তার পাশে কিংবা অন্যের জায়গায় আশ্রিত ছিলেন। এখন তাদের ঘর হয়েছে, সেজেছে বাড়ির আঙিনা। এবার তাই অন্যরকম এক পরিবেশে ঈদ উদযাপন করেছেন, গোপালগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। নিজের ঘরে ঈদ করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার হত-দরিদ্ররা আগে এখানে-ওখানে বিচ্ছিন্নভাবে থেকে মানবেতর দিন কাটাতেন। আর্থিক সংকটের কারণে কোনদিন মনের আনন্দে ঈদ করতে পারেনি তারা। তবে এ বছর তাদের ঈদ উদযাপনের চিত্র একেবারেই ভিন্ন। প্রধানমন্ত্রীর দেয়া উপহার নতুন ঘরে এবার পরিবার নিয়ে ঈদ করেছেন তারা।
নিজ ঘরে থাকায় আর্থিক সাশ্রয় হয়েছে। ঈদে পোলাও-মাংস, সেমাই রান্না করে স্বজনদের মাঝে খুশি ভাগাভাগি করেন গোপালগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।
অসহায় মানুষগুলোর এবারের ঈদের আনন্দ বহুগুণ বেড়েছে। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কেবল ঘরই নয়, পাশাপাশি নানান সুযোগ-সুবিধা দিয়ে তাদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদের মতো সারাবছর আনন্দে কাটার প্রত্যাশা এসব পরিবারগুলোর।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



