Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅপরাধবানিজ্য সংবাদ

পাথরঘাটায় কাল থেকে সাগরে মাছ ধরার প্রস্তুতি জেলেদের

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে, ২৩শে জুলাই মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। জাল-দড়ি গুছানোসহ ট্রলার মেরামতে এখন ব্যস্ততা চলছে, বরগুনার পাথরঘাটায়। অন্য বছরের চেয়ে এবার বেশি মাছ উৎপাদনের আশা করেছেন মৎস্য বিভাগ।

২৩শে জুলাই মধ্যরাত থেকে মাছ ধরতে সাগরে নামবেন জেলেরা। বরগুনার পাথরঘাটায় এরইমধ্যে জাল, দড়ি ও ট্রলার মেরামতসহ সবধরণের প্রস্তুতি নিচ্ছেন তারা। অবশ্য ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় পার করতে পাথরঘাটা জেলেদের অপেক্ষা করতে হয়েছে চরম দারিদ্রতায়। এবার সাগরে আশানুরূপ মাছ শিকারের আশা জেলেদের।

পাথ

স্থানীয় জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে মাছ শিকার করে। আগামীবছর থেকে ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের আহবান জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

জেলেদের সার্বিক সমন্বয়ের আশ্বাস দিয়েছে মৎস্য অধিদপ্তর।মৎস্য প্রজনন বৃদ্ধির ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরের মাছ শিকারের উপহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button