
আগামী মাসে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ৪ অগাস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সিরিজের সূচনা হবে। এরপর ১২ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে কোহলি ও রুটরা।
এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই টেস্টের জন্য দল ১৭ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
দলে সুযোগ পেয়েছেন নটিংহ্যামের ওপেনিং ব্যাটসম্যান হাসিব হামিদ। দলে ফিরেছেন অলি রবিনসনও।
অন্যদিকে প্রথম দুই টেস্টে দলে সুযোগ পাননি জোফ্রা আর্চার। কনুইয়ের অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠেননি আর্চার। মনে করা হচ্ছে ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। এছাড়াও চোটের জন্য নেই ক্রিস ওকসও।
ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের দল:- জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ড্যান লরেন্স, জ্য়াক লিচ, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলে, জনি বেয়ারস্টো, ডোম বস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলে, স্যাম কারান, হাসিব হামিদ,বেন স্টোকস, মার্ক উড।
বাংলাটিভি/ এস



