Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

জিম্বাবুয়েতে ঈদ উদযাপন বাংলাদেশি ক্রিকেটারদের

মাহমুদউল্লাহর ইমামতিতে হারারেতে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক খুতবাও পড়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবিগুলোই ধরা পড়েছে জিম্বাবুয়েতে ক্রিকেটারদের ঈদ উদযাপন। আর এই পেসার ক্যাপশন করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

ক্রিকেট ব্যস্ততায় দেশের বাইরে পরিবারকে ছাড়া জিম্বাবুয়েতে ঈদ উদযাপন করছে তামিম-সাকিবরা। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদাভাবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আর হাসান। বলেছেন পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

এদিকে তামিম ইকবাল গ্রুপ ছবি শেয়ার করে লিখেছেন,ঈদ মোবারক। আল্লাহ আমাদের পক্ষ থেকে ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন।

অন্যদিকে জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক।আমাদের দেশ এখনও মহামারীর সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তাবিধি মেনে চলুন এবং  আসুন দুস্থদের প্রতি সহায় হই।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button