Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ইংল্যান্ডের

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো ইংল্যান্ড।

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের পক্ষে ৫৭ বলে ৭৬ রান করে বড় ভূমিকা রাখেন মোহম্মদ রিজওয়ান।  এছাড়া ফখর জামান ২৪ ও হাসান আলী ১৫ রান করেন। এদিন ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার আদিল রশিদ।

এদিকে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ইংল্যান্ড তুলে নেয় ৪৫ রান। জেসন রয় এক প্রান্তে ব্যাট হাতে ঝড় শুরু করলেও অন্য প্রান্তে তার মতো সাবলীল ছিলেন না জস বাটলার। ইংল্যান্ডের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লেগ স্পিনার শাদাব খান।

বাটলারের বিদায়ের পরেও চালিয়ে যেতে থাকেন রয়। ৩০ বলে করেন ৬৪ রান।

এরপর জনি বেয়ারস্টো ও মইন আলির দ্রুত বিদায়ে জমে ওঠে ম্যাচ। দাভিদ মালানকে নিয়ে দলকে এগিয়ে নেন মর্গ্যান। ১৯তম ওভারে মালানকে বোল্ড করে দেন হাফিজ। পরের বলে ছক্কা হাঁকান লিয়াম লিভিংস্টোন। হাফিজকে আবার ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। প্রথম বলেই আকাশে তুলে দিয়েছিলেন মর্গ্যান। ছুটে গিয়ে হাত ছোঁয়ালেও ক্যাচ মুঠোয় জমাতে পারেননি বোলার হাসান। লিভিংস্টোনের মতো পরের বলে ইংলিশ অধিনায়কও ছক্কায় ম্যাচ শেষ করার চেষ্টায় সীমানায় ক্যাচ দেন।

তবে ক্রিস জর্ডান পরপর দুই বলে দুটি ডাবলস নিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button