Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশ

কোরবানির পশুর চামড়ার গাড়ি ঢাকায় প্রবেশ করবে ২৩ জুলাই থেকে: শিল্প মন্ত্রণালয়

আগামী ২৩ জুলাই  দুপুর ২টার পর থেকে ঢাকায় কোরবানির চামড়া বহনকারী গাড়ি আনা যাবে। আজ শিল্প মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোরবানির পর গবাদি পশুর চামড়ায় চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে।

সরকার এবার চামড়ার দাম বাড়ানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করার অনুমতি দিয়েছে। ফলে চামড়া শিল্পে আবার সুদিন ফিরে আসবে এমনটিই আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button