Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

শেষ দিনেও পছন্দের কুরবানী পশু কিনতে ক্রেতাদের ভিড়

রাজধানীতে হাটের শেষ দিনে পছন্দের কুরবানী পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। গতকালের চেয়ে দাম একটু কম হওয়ায় বেড়েছে বিক্রিও। অন্যদিকে অনলাইন হাটও বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তাই ধর্মপ্রাণ মুসলমানরা সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে ভিড় করছেন রাজধানীর পশুর হাটগুলোতে।

গত দুই দিনের চেয়ে পশুর দাম একটু কম হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। অন্যদিকে বেপারীরা বলছেন লোকসানের কথা।

এবার অনলাইনেও হাট জমেছে বেশ। করোনা মহামারী আতংকে ঘরে বসেই অনেকে কিনছেন পশু। সংশ্লিষ্টরাও বলছেন ব্যাপক সাড়া ফেলেছে অনলাইন হাট। গত ১৭ জুলাই থেকে রাজধানীর হাটগুলোতে শুরু হয় কোরবানির পশু বেচাকেনা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button