Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশে হচ্ছে না এএফসি কাপের বাকি ম্যাচ

এএফসি কাপে ডি গ্রুপের ম্যাচ সিলেটে আয়োজনের জন্য আবেদন করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু তাতে সায় দেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন।

যেখানে ডি গ্রুপের ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে মালদ্বীপকে ।

করোনাভাইরাসের জন্য ‘ডি’ গ্রুপের ম্যাচ শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ও প্লে-অফ বিজয়ী দল।

এখন মালদ্বীপে ডি গ্রুপের খেলা হবে আগামী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button