Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

মহাসড়কে যানজট ও ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

জীবনযাত্রা ও চলাচলে বিধিনিষেধ শিথিল হওয়ার পর দেশের বিভিন্ন মহাসড়ক ও ঘাটে ঈদে ঘরমুখি মানুষের ভিড় বেড়েছে। যানজটের কারণে মহাসড়কে ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের।

গতকাল ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে  চরম দুর্ভোগে পড়েন  চালক ও যাত্রীরা।  এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কেরও একই অবস্থা। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল- মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। ঘরমুখী মানুষের গাড়ির চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, সফিপুর সহ বিভিন্নস্থানে যানবাহন চলছে থেমে থেমে। বিভিন্ন রুটের বাসে স্বাস্থ্য বিধি মানার বালাই নেই। অনেক বাসে অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে।

শিমুলিয়া

অন্যদিকে,দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট গাড়ি ও ঘরমুখো মানুষের চাপ থাকলেও দূরপাল্লার বাসে চাপ নেই। সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাসের হালকা চাপ থাকায় শুধু পন্যবাহী ট্রাক ও ছোট গাড়ীর পাশাপাশি মানুষ পারাপার হচ্ছে।

এছাড়া,ঈদকে কেন্দ্র করে আজও দেশের দক্ষিণবঙ্গের ২১জেলার ঘরমুখো মানুষ ভিড় করছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি আর লঞ্চঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। ঈদ যাত্রায় যাত্রীদের হুড়োহুড়িতে লঞ্চঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

 বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button