Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবাংলাদেশ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৯ জুলাই জনগণ নন্দিত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী। প্রতিবারের মতো হুমায়ুন ভক্তরা সকাল থেকে ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন নুহাশপল্লীতে, কিন্তু এবার তার মৃত্যুবার্ষিকী অনেকটা পালন করা হয় অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ‍ছিলনা কোন মানুষের আনাগোনা করোনা মহামারীকে মেনে নিয়েই তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

এবার করোনা ঝুঁকিতে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা থাকায় দূর-দূরান্তের লেখক-ভক্তরা নুহাশপল্লীতে না এলেও হলুদ পাঞ্জাবিতে লেখককে স্মরণ করছেন নন্দিত লেখকের প্রিয় চরিত্র- হিমুরা। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার সন্তানদের নিয়ে এসেছিলেন নুহাশ পল্লীতে । ঈদে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর ঢাকায় ফিরে যান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার সন্তানেরা। করোনাকালে স্বল্প পরিসরে নুহাশপল্লীতে করা হয় স্মরণসভার আয়োজন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্ম গ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button