
হারারেতে ২য় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে ১ ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
রবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে। জিম্বাবুয়ের হয়ে ৬৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে। এছাড়া ৩০ রান করেন সিকান্দার রাজা। আর টেইলর করেন ৪৬ রান।
জবাবে ৪৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান করে টাইগাররা।২৪১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ সাবধানী। দশতম ওভারে ব্যাক্তিগত ২০ রান করে আউট হন অধিনায়ক তামিম ইকবাল।
এরপর একে একে লিটন, মোসাদ্দেক, মিথুন, মাহমুদুল্লাহ, মেহেদি ও আফিফ খুব দ্রুতই সাজঘরে ফিরেন। এরূপ পরিস্থিতিতে নিয়মিত উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় যখন বাংলাদেশ, তখন জয়ের স্বপ্ন দেখান সাকিব।
শেষ পর্যন্ত তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পান টাইগাররা। সাকিবের সঙ্গে ২৮ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। তাদের দুজনের ৬৯ রানের পার্টনারশিপে জয় পায় বাংলাদেশ।
বাংলাটিভি/ এস



