Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগবানিজ্য সংবাদস্বাস্থ্য

মার্কেটে উপচে পড়া ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই

আসন্ন ঈদকে সামনে রেখে ক্রেতাদের উপচে পড়া ভিড়, মার্কেট-শপিংমলগুলোতে। সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই, চলছে ঈদের কেনাকাটা। শারীরিক দুরত্ব মানার কোনরকম বালাই নেই, মাস্কও পরেন না বেশিরভাগ মানুষ।

দু’দিন বাদেই পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে রাজধানীর মার্কেট-শপিংমল গুলোতে লেগেছে কেনাকাটার ধুম। স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে ক্রয় বিক্রয়ের সরকারের নির্দেশনা থাকলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা উপেক্ষিত। অনেকের মুখে নেই মাস্ক, নেই নিরাপদ দূরত্ব টুকুও মানার প্রবণতা।

করোনাভাইরাস মহামারি যে আরো সংক্রমণে চোখ রাঙ্গানী দিচ্ছে, বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার চিত্র দেখে তা বোঝার উপায় নেই।

আর কেনাকাটার ব্যস্ততার ভীড়ে অনেক ক্রেতাই টেলিভিশনের ক্যামেরা দেখলে সাথে মাস্ক পরছেন, তবে বেশিরভাগ সময় থাকেন মাস্ক বিহীন।

মহামারি করোনায় বেশ কয়েকদিন ধরেই বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় সাধারণ মানুষ এখনি সচেতন না হলে, সংক্রমণ পরিস্থিতি হতে পারে ভয়াবহ।

বাংলাটিভি/ এস

 

সংশ্লিষ্ট খবর

Back to top button