Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবাংলাদেশ

রাজধানীতে বসেছে কোরবানীর পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে রাজধানীর ১৮টি স্থানে বসেছে কোরবানীর পশুর অস্থায়ী হাট।

দুই সিটি কর্পোরেশনে অধীনে এসব পশুরহাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াসহ সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিক্রেতা-ব্যবসায়ীদের জন্য হাটে পশু রাখার জন্য তৈরি করা হয়েছে প্রয়োজনীয় অবকাঠামো।

এরইমধ্যে বিভিন্ন জেলা থেকে হাটে নিয়ে আসা হয়েছে কয়েক হাজার পশু। হাটে আগত ক্রেতাদের সংক্রমণ এড়াতে একমুখী চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদ ঘিরে ভালো বেচা-কেনার আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও কোরবানীর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপস্থিত আছে আইনশৃংখলা বাহিনী।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button