Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

লিটন-সাকিব নৈপুণ্যে ১৫৫ রানের দুর্দান্ত জয় টাইগারদের

লিটন-সাকিবের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের মাটিতে তাদের সর্বনিম্ন রানে অলআউট করার দিনে সর্বোচ্চ জয়ও পেয়েছে বাংলাদেশ।
৩০ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে বোল্ড করেন এই বাংলাদেশি পেসার।

এর ২ ওভার পর তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে। ফলে ১৩ রানেই ২ উইকেট হারিয়ে আর দাড়াতে পারেনি জিম্বাবুয়ে। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। চাপের মুখে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশকে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন লিটন দাস। ৯ উইকেটে টাইগারদের সংগ্রহ দাড়ায় ২৭৬ রান। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন লিটন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button