Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতিবানিজ্য সংবাদ

কালীগঞ্জে মুরগী খামার করে সফলতার স্বপ্ন দেখছেন চীনা দম্পতি

গাজীপুরের কালীগঞ্জে মুরগী খামার করে সফলতার স্বপ্ন দেখছেন চীনা দম্পতি । নিজ দেশ চায়না থেকে কিছু মুরগীর ডিম এনে তা ইনকিউবেটরের মাধ্যমে, প্রাথমিক অবস্থায় ৮৪টি মুরগী পান তিনি। বছর না ঘুরতেই সেই খামারে এখন রয়েছে চায়না জাতের প্রায় সাড়ে তিন সহাস্রাধিক মুরগী। কৃষি বিভাগ বলছে, খামারিকে সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে।

২০১১ সালে মো.ফিরোজ আলম লিংকন নামের এক বাংলাদেশি নাগরিককে ভালোবেসে এদেশে পারি জমিয়েছিলেন, চীনের নাগরিক স্কুল শিক্ষক ওয়াং লু ফিং সুফি। তখন ফিরোজ আলম চায়না থেকে এদেশে মালামাল এনে বিভিন্নস্থানে পাইকারি বিক্রি করতেন।

করোনার কারণে পুরো বিশ্ব যখন স্থবির, তখন সবদেশের সাথে বিমান চলাচল বন্ধ থাকায়, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায় মন্দাভাব চলতে থাকে। ঠিক তখনই স্ত্রী সুফি শখের বশে কিছু মুরগীর ডিম চায়না থেকে এদেশে এনে, ইনকিউবেটরের মাধ্যমে ফুটানোর ব্যবস্থা করেন।

পরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গ্রামে এস.এস রেয়ার ব্রীজ এন্ড এগ্রো ফার্ম নামে, চায়না মুরগীর খামার করেন এই দম্পতি। এছাড়া রাজধানীর উত্তরখানে আরো ৩টি খামার গড়ে তোলেন তারা।

কোভিড পরিস্থিতির কারনে যখন আমার স্বামীর ব্যবসা বানিজ্য অনেকটা বন্ধ হবার পথে, তখন অনেকটা দিশেহারা হয়ে পড়ি। এরপর চায়না থেকে মুরগীর ডিম এনে ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে সফলতা পেয়েছি। সখের বসে পালন করলেও, পরে বানিজ্যিকভাবে চারটা খামার করে এগিয়ে যাবার স্বপ্ন দেখছি।  খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন, কর্মচারীরা। সকল ধরণের সহযোগীতার আশ্বাস দিয়েছেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা।

 চায়না দম্পতির ফার্মে রয়েছে চায়নিজ, দেশী,শিল্কী,কাদানাদ,হুং ইয়াং চি,হো ইয়াংচি,চ কো ছাড়াও, চায়নিজ জাতের বিভিন্ন মুরগী।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button