Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

ঈদের আগেও ক্রেতাশূণ্য মসলার বাজার

মহামারিকালে আর্থিক ক্ষতির কারণে এবার কোরবানীর আগে অনেকটাই ক্রেতাশূন্য রাজধানীর মসলার বাজার। বছরের এই একটা সময়ে রান্নার মসলা বিক্রির ধুম পড়ার চিরচেনা ব্যস্ততা নেই বিক্রেতাদের। এদিকে, ঈদের আগে বাজারে ভোজ্যতেলের দাম সামান্য কিছু কমেছে।

এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, আলুবোখারাসহ নানা ধরনের মসলা দখল করে রেখেছে বাঙ্গালির রসুই ঘরে বড় একটি জায়গা। রসনার এসব মসলার ব্যবহার হয়ে থাকে সারাবছর ধরেই। তবে বছরের মধ্যে সবচেয়ে বেশি মসলার চাহিদা থাকে মুসলিম জাহানের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহার সময়। কোরবানীর মাংস রান্নার জন্য বাহারী মসলার বিক্রির ধুম পড়ে বাজারে।

তবে করোনা মহামারির ধাক্কায় জনমানুষের আর্থিক ক্ষয়ক্ষতির পর এবছরও মসলার বাজারের নেই চিরচেনা সেই রূপ। বিক্রি কম তাই মসলার বাজার দর রয়েছে হাতের নাগালেই।

এদিকে, বছর ধরে ভোগান্তিতে ফেলা ভোজ্যতেলের বাজারেও ক্রেতাদের আনাগোনা কমেছে অনেকটাই। তবে ঈদের আগে সরকারের পক্ষ থেকে প্রতি লিটারে ৪ টাকা কমানো হয়েছে। তাতে স্বস্তি নেই সর্বস্তরের ক্রেতাদের। এছাড়া, রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজ-রসুন-আদার দাম স্বাভাবিক রয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button