Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বার্সেলোনাতে আরও ৫ বছর মেসি

ফুটবল তারকা লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে অনেকদিন আগে থেকেই জল্পনা কল্পনা ছড়িয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে সেই বার্সেলোনাতেই থাকছেন মেসি। কারণ বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়, বরং আরও দীর্ঘস্থায়ী হচ্ছে।

বার্সেলোনার সঙ্গে নতুন করে আরও ৫ বছরের চুক্তি হচ্ছে মেসির। নতুন চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে হয়নি। বার্সেলোনা ও মেসির মধ্যে চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতাই বাকি। স্পোর্ত জানিয়েছে, চুক্তি নবায়নের ব্যাপারে দুইপক্ষের সমঝোতা যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে এটি বাতিল হয়ে যাওয়া বিরল ঘটনাই হবে।

২০০৪ সালে বার্সার যুব দলে সুযোগ পান মেসি। তারপর সেখান থেকেই বড়দের দলে জায়গা করে নেন মেসি। তারপর বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক টুর্নামেন্টে সাফল্য পান মেসি।

এর আগেও বেশ কয়েকবার মেসির বার্সা ছাড়া নিয়ে জল্পনা তৈরি হলেও বাস্তবে তা রূপান্তরিত হয়নি। ক্লাব বদল না করে সেই বার্সার জার্সিতেই ক্লাব ফুটবলে সকল বড় সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতেও এবার সাফল্য পেলেন মেসি।

কোপা আমেরিকায় চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবারের কোপায় দুর্দান্ত ছন্দে থাকা মেসির অধিনায়কত্বে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button