Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্য

নাদালের পর এবার অলিম্পিক থেকে নাম প্রত্যাহার রজার ফেদেরার

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার । হাঁটুর চোটের কারণে ২০ গ্র্যান্ড স্লামজয়ী ৩৯ বছর বয়সী সুইচ তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অলিম্পিক থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ফেদেরার লিখেছেন, ঘাসের কোর্টে খেলার সময় হাঁটুতে চোট লাগে। সে কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হলাম।

আমি খুবই দুঃখিত। সুইজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি।

পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। অলিম্পিকে অংশ নিতে যাওয়া নিজ দেশের অ্যাথলেটদের শুভেচ্ছা জানাতে ভোলেননি ফেদেরার, গোটা সুইজারল্যান্ড দলকে শুভেচ্ছা জানিয়েছেন ফেদেরার।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button