Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিকুর রহিম

হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আজ  দুপুরে জানানো হয় জিম্বাবুয়ে থেকে আজই দেশে ফিরছেন মুশফিকুর রহিম।

জানা গেছে বগুড়ায় গ্রামের বাড়িতে কোভিড আক্রান্ত হয়েছেন মুশফিকের বাবা ও মা। হেলিকপ্টারযোগে দুজনকেই ঢাকা আনা হচ্ছে।

এদিকে হারারেতে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, এ মুহূর্তে মুশফিক এবং তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল । সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে। আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তার পরিবারের প্রতি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য অনুশীলনে ছিলেন মুশফিক। বুধবার অনুশীলন ম্যাচ খেলতেও নেমেছে বাংলাদেশ দল তবে একাদশে ছিলেন না তিনি।

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না বলে বোর্ডের কাছে আবেদন করলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা জানিয়েছে মুশফিক।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button