আন্তর্জাতিকবিশ্ববাংলা
ইরাকে কোভিড হাসপাতালে আগুনে অর্ধশত মৃত্যু

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত লোকের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে এই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিদুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে আরও অন্তত ২২ জন।
এদিকে, অগ্নিকাণ্ডের পর অব্যবস্থাপনার অভিযোগে হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
হাসপাতালের একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর, করোনা ইউনিটে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাটিভি/ এস



