Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপজনদুর্ভোগবিশ্ববাংলা

জার্মানিতে করোনার সংক্রমণ কমলেও নতুন আতঙ্ক ডেল্টা ভ্যারিয়েন্ট

জার্মানিতে করোনার সংক্রমণ কমলেও নতুন করে বেড়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের আতংক। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে ১৬টি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি রাজ্যে এই সংক্রমণের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি শংকিত প্রবাসী বাংলাদেশীরাও।

জার্মানিতে করোনার মহামারী এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে  ইউরোপের অন্যদেশুগুলোর মত জার্মানিতেও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট। এরই মধ্যে পর্যটনের জন্য বিখ্যাত জার্মানির হেসেন প্রদেশের ফ্রাঙ্কফুর্টসহ আশে পাশের প্রদেশের অঞ্চলগুলোতেও করোনার এই নতুন ধরনে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সংক্রমণ আরো ভয়াবহ রূপ নিতে পারে এমন শঙ্কায় দিন কাটছে স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশীদের।

এরই মধ্যে দুই ডোজ টিকা গ্রহীতাদের জটিলতা কমাতে ডিজিটাল পাস চালুর সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়সহ  প্রবাসীরা।

এদিকে জার্মানীর সাধারণ চিকিৎসকরা বলছেন এখনি প্রয়োজনীয় ব্যাবস্থা না নিলে আসছে শীতের মওসুমেই আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভারতের এই ডেল্টা ভ্যারিয়েন্ট। তাই আগেই দেশটির প্রত্যক নাগরিককে টিকার আওতায় আসার আহবান জার্মানির স্বাস্থ্য বিভাগের। ইতমধ্যে দেশটির ৪১ শতাংশ মানুষ টিকার আওতায় আসায় স্বস্তিতে মেরকেল প্রশাসন।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button