
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই, বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।
সভা শেষে জানানো হয়, আজ সন্ধ্যায় দেশের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
বাংলাটিভি/ এস



