Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিশ্ববাংলা

দ্রুত টিকার কার্যক্রম শেষ করে সার্টিফিকেট পেতে চান প্রবাসীরা

দ্রুত টিকার কার্যক্রম শেষ করে সার্টিফিকেট পেতে চান প্রবাসীরা, ফিরতে চান কর্মস্থলে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে এসে তারা সরকারের উদ্যোগের প্রশংসাও করেন।রেমিটেন্স যোদ্ধারা বলেন, নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করা হলে ভোগান্তি কমত তাদের।

দেশে টিকা সংকটের মধ্যেও চলমান রয়েছে প্রবাসীদের জন্য অগ্রাধিকার ভিত্তিকে টিকা দেয়ার কার্যক্রম। রাজধানীর ৭ টি কেন্দ্রের সব কটি থেকেই টিকা নিচ্ছেন ছুটিতে দেশে এসে আটকেপড়া কুয়েত ও সৌদি প্রবাসীরা।

নানা প্রতিবন্ধকতা কাটিয়ে টিকা নিতে পেরে খুশি এসব রেমিটেন্স যোদ্ধারা। তাদের প্রত্যাশা সামনের সকল ধাপ পেরিয়ে ও জটিলতা এড়িয়ে কর্মক্ষেত্রে ফিরবেন তারা। আর এ জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন এসব প্রবাসীরা।

সংকটের এই সময়ে টিকা দেয়ার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসব রেমিটেন্স যোদ্ধারা। পর্যায়ক্রমে আগামীতে দেশে আটকে পড়া সকল প্রবাসীকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও প্রত্যাশা তাদের।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button