Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

বিধিনিষেধের দিন যতই পার হচ্ছে সড়কে বাড়ছে গাড়ি ও জনচলাচল

দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধের দিন যতই পার হচ্ছে সড়কে গাড়ির চাপ ততোই বাড়ছে। সেই সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে আগের দিনগুলোর চেয়ে বেশি।

রোববার  রাজধানীর  বিভিন্ন এলাকায় দেখা যায়, সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, খাদ্য পণ্য সামগ্রীর পরিবহন, বিভিন্ন অফিসের স্টাফবাসসহ রিকশার উপস্থিতি। সকাল গড়িয়ে সময় যতোই গেছে সড়কে যানবাহনের সংখ্যাও ততই বেড়েছে।

কঠোর বিধিনিষেধের ঘোষণার প্রথম দুই-তিনদিন সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি একেবারেই কম ছিল। এরপর থেকে দিন যতই যাচ্ছে মানুষের উপস্থিতি ও বিভিন্ন যানবাহনের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মাইক্রোবাস এই তিন পরিবহনের সংখ্যা অনেক বাড়ছে। এছাড়া মোটরসাইকেলেও দুজন করে অনেকেই যাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্টও দেখা গেছে। এসব চোকপোস্টে গাড়ি চেক করার সময় যানজট তৈরি হচ্ছে। বিনা প্রয়োজনে বের হওয়া গাড়ি এবং লোকজনদের আটকাচ্ছেন পুলিশ, রিকশায় একজনের বেশি উঠলেই তাদের যেতে দেয়া হচ্ছে না।

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়া হয়। পরবর্তীতে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। কঠোর লকডাউন সফল করতে দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button