Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় একদিনে ১৮৫ জনের মৃত্যু, শনাক্ত ৮,৭৭২

দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ১৮৯ জন।

শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। বৃহস্পতিবার (৮ জুলাই) করোনায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়। তার আগের দিন বুধবার (৭ জুলাই) প্রথমবারের মতো মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এছাড়া গত সপ্তাহের সোমবার (৫ জুলাই) ১৬৪ ও মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জন মারা যান।

এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৯ হাজার ৩১৫ জনে। এর আগে বৃহস্পতিবার ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এক দিনে ছিল সর্বোচ্চ।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ জন ১৩৯ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ২৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া খুলনায় ৫১, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ১৩, বরিশালে ১০, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ৯২ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১, ৪১ থেকে ৫০ বছরের ২২, ৩১ থেকে ৪০ বছরের ১৩, ২১ থেকে ৩০ বছরের ৫ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button